নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করলেন এই মডেল

Date:

নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করলেন হাঙ্গেরিয়ান মডেল
সর্বশেষ গত অক্টোবরে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। এর পর থেকে চোটের কারণে ফুটবলের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে নামটা নেমার বলেই কিনা মাঠের বাইরে থেকেও বেশ কয়েকবার এসেছেন সংবাদ মাধ্যমের শিরোনামে। এসবের বেশিরভাগই খবরেই নেতিবাচক ছিলেন নেইমার।

এবার আরও একবার এমন এক নেতিবাচক খবরের শিরোনামে এই ব্রাজিলিয়ান তারকা। তাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন গ্যাব্রিয়েলা গাসপার। হাঙ্গেরির সাবেক এই মডেল নেইমারকে তার মেয়ের বাবা দাবি করে সাও পাওলোর পারিবারিক আদালতের শরণাপন্ন হয়েছেন গ্যাব্রিয়েলা।

একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে হাঙ্গেরিয়ান সেই নারীর পক্ষ থেকে তার আইনজীবী অ্যাঞ্জেলো কার্বন জানিয়েছেন, তারা পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালও দাবি করেছেন। বিচারক যদি হাঙ্গেরিয়ান এ নারীর আবেদন গ্রহণ করেন, তাহলে নেইমারকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। আর রায় নেইমারের বিপক্ষে গেলে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরবর্তী দায়িত্বও নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...