ভূমধ্যসাগরের নৌকাডুবিতে মৃত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

Date:

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে মারা যাওয়া ৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে নৌকায় সাগর পাড়ি দেওয়ার সময় তারা এ দুর্ঘটনার কবলে পড়েন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নৌকাডুবির ঘটনা ঘটে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে। নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে যাত্রা শুরু করে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকায় চালকহ ছিলেন ৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন। নিহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশিদের মধ্যে ৭ জন পাসপোর্ট ছাড়া ভ্রমণ করছিলেন।

জীবিতদের মধ্যে বাংলাদেশের ছিলেন ২৭ জন। এ ছাড়া পাকিস্তানের ৮ জন, মিসরের ৩ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ১ জন রয়েছেন। নৌকায় চালক হিসেবে ছিলেন মিসরের এক ব্যক্তি। নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশের এবং অন্যজন পাকিস্তানের।

৮ বাংলাদেশি হলেন-

মাদারীপুরের রাজৈর উপজেলার সজল, মাদারীপুরের রাজৈর উপজেলার পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, মাদারীপুরের রাজৈর উপজেলার মামুন সেখ, মাদারীপুরের রাজৈর উপজেলার কাজী মিজানুরের ছেলে কাজি সজীব, মাদারীপুরের রাজৈর উপজেলার কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাদনের ছেলে রিফাত, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাসেল ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মো. পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...