‘ভবনে ভেন্টিলেশন ছিল না, নিহতরা ধোঁয়ায় মারা গেছেন’

Date:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেছেন, আগুনের ঘটনায় অনেকে মারা গিয়েছেন। এই মৃত্যু কাম্য নয়। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ভবনটিতে একটি মাত্র সিঁড়ি আছে। ধোঁয়ার কারণে মানুষ যখন অচেতন হয়ে পড়ে ছিল, সেখানে কোনো ভেন্টিলেশন ছিল না। আমরা একটি তদন্ত কমিটি করেছি, কারো গাফিলতি ছিল কি না আমরা দেখতে চাই।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের গ্রীণ কজি কটেজ ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, এই ভবনে ফায়ার সেফ্টি প্ল্যান ছিল কি না আমরা তদন্ত করে দেখতে চাই। এছাড়া ভবন নির্মাণ করতে অন্য প্রতিষ্ঠানের অনুমতি ছিল কি না তাও আমরা তদন্ত করে দেখবো।

ভবনটিতে অফিস করার অনুমতি ছিল। কিন্তু অফিস না করে এখানে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকান করা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু ফায়ার সেফ্টি প্ল্যানটা দেখি। এ বিষয়ে রাজউক বলতে পারবে। তবে বিষয়টি আমরাও তদন্ত করে দেখব।

তিনি জানান, ভবনটিকে ইতিপূর্বে ফায়ার নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা দরকার।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগুনের সূত্রপাত হয়েছিলো নিচতলা থেকে। আমাদের প্রাথমিকভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...