টিকটকারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাগানে টিকিট চালু করলেন মালিক

Date:

ময়মনসিংহের ত্রিশালের সতেরোপাড়া এলাকা। সূর্যমুখি চাষ করে বিপাকে দুই কিশোর। শখের বসে, বাড়ির সামনের জমিতে সূর্যমুখি ক্ষেত করে তারা। ফুল ফুটতেই খবর ছড়ায় আশপাশের এলাকায়। ছবি তুলতে দলে-দলে মানুষ ছুটতে থাকেন।

কেউ করছে টিকটক আবার কেউ বানাচ্ছে রিলস। ভেঙে ফেলছে গাছ, ছিঁড়ছে ফুল। অবস্থা বেগতিক দেখে বাগান মালিক ক্ষেতে বেড়া দিয়ে করেছেন টিকিটের ব্যবস্থা। ফুল ছিঁড়লে হচ্ছে জরিমানাও।

ক্ষেতে দর্শনার্থী প্রবেশে চালু করা হয়েছে টিকিট। মূল্য ২০ টাকা। ফুল ছিঁড়লে নেয়া হচ্ছে ক্ষতিপুরণও। তবুও, নিস্তার নেই। কোনো কথাই শুনছে না এক শ্রেণির ফেসবুক আর টিকটকাররা। বানাচ্ছে নানা ভিডিও। তুলছে ছবি।

সূর্যমুখি চাষে দুই কিশোরের খরচ হয়েছে পাঁচ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...