নাইজেরিয়ায় স্কুল থেকে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ

Date:

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়ে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্ধুকধারীরা। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার গণঅপহরণের এই ঘটনা ঘটল। খবর আল জাজিরা

কাদুনা রাজ্যের স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মার্চ) কুরিগা স্কুল থকে ওইসব শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কতজন শিক্ষার্থীকে অপহরণ করেছে সে সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেনি।

আল জাজিরার সাংবাদিক নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে শুক্রবার জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ২৫ জন শিক্ষার্থী ফিরে আসার কথা জানিয়েছেন এবং ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

আল জাজিরার সাংবাদিক পিদেলিস এমবাহ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে ১৭৫ জনের বছর ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

আফ্রিকার গণবসতিপূর্ণ দেশগুলো অপহরণের ঘটনা খুবই স্বাভাবিক। কারণ এসব দেশে অনেক সশস্ত্র অপরাধী বাহিনী প্রায়ই স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়। বিগত দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

কুরিগার স্থানীয় কাউন্সিলর ইদ্রিস মিয়াআলুরা বলেন, বন্দুকধারীরা প্রথমে একটি প্রাথমিক স্কুলে হামলা চালিয়ে অনেক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১০০ জন শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয় এবং বাকীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা এমন ঘটনায় প্রশাসনের নিরাপত্তার ত্রুটিকে দায়ী করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...